ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুয়াকাটায় আওয়ামীলীগের ৩ নেতা গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১, ২৯ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় আওয়ামীলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছবি : ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিনে ও রাতে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ও কুয়াকাটায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে আমিনুর রহমান রিয়াজ (৫০) লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং জামাল হাওলাদার (৫৬) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়া মো. মজিবর হাওলাদার (৫২) ৪ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য। 

মহিপুর থানা পুলিশ জানায়,গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নজরুল ফকিরের বাড়ির সামনে কাঁচা বেড়িবাঁধ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মশাল মিছিল করেন। 

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় এজাহারনামীয় ১৫ জন সহ অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মামলার তদন্তের জন্য সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার জানান, বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।##

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!