ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিশুকিশোর ]

পাশ্চাত্যের প্রায়শ্চিত্ত

তানভীর মুছলিমী রামেন
প্রকাশিত: ১২:০২, ২৯ নভেম্বর ২০২৬
পাশ্চাত্যের প্রায়শ্চিত্ত
প্রানের আপু সিস্ হয়েছে প্রিয় ভাইটা ব্রো,

আব্বা আগেই ড্যাড্ হয়েছে
আম্মা কবেই ম্যাম্,
ম্যারিকা- ইংল্যান্ড লাগালো
মনের টানে জ্যাম্...

'দুলাভাই'টা আনস্মার্ট খুব
'জিজু'টাই বেশ পাংখু,
মামা ডাকতে ভাল্লাগে না
মায়ের ভাই তো আংকু...

প্রানের আপু সিস্ হয়েছে
প্রিয় ভাইটা ব্রো,
জুকারবার্গের স্টাইলে এবার
কাকা হবে ক্রো...

বাচ্চার মা পর হয়েছে
'বর'কে বলে 'হাবী',
পাশ্চাত্যের প্রায়শ্চিত্ত
এই সময়ের দাবী...

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!