ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কনফুসিয়াসের বোর্ড সভায় যোগ দিতে চীন সফরে চবি উপাচার্য
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর নেতৃত্বে চীন সফরে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল।
২৮ নভেম্বর, শনিবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও চবি সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, চবি অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হাছান মিয়া এবং চীনা প্রতিনিধি।
জানা যায়, সফরকালে তাঁরা কনফুসিয়াস ইনস্টিটিউটের বোর্ড সভায় অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর ২০২৬ তারিখে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।