ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহে দেওয়ানগঞ্জ র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা ইউএনও’র সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জহুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন. উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রভাষক আবু হানিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক রাজ্জাক মিকা, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উপদ্রেষ্টা খাদেমুল ইসলাম, তারেক মাহমুদ, দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, জাহিদ হাসান, রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেনারী সার্জন আমিনুর রহমান প্রধান।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান. স্থানীয় খামারীরা দেওয়ানগঞ্জ মাছ, দুধ, ডিমের চাহিদা পূরণ করে বিভিন্ন স্থানেও বিক্রি করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জহুরুল হোসেন জানান. খামারী ও কৃষকদের সহযোগীতা করা হবে।
প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু বলেন. কৃষকদের পাশে বিএনপি সর্বদা পাশে রয়েছে এবং শিক্ষিত যুবকদের উদ্যোক্তা হওয়ার আহবান জানান।
দেওয়ানগঞ্জ সিনিয়র সাংবাদিক মদন মোহন ঘোষ বলেন. কৃষকদের জন্য হাট বাজারে সেড ঘর নির্মাণের দাবী জানান।
অনুষ্ঠানে খামারী, কৃষকসহ নারী উদ্যোক্তারা, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।