ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ২৬ নভেম্বর ২০২৬
আখাউড়ায় আমন ধান সংগ্রহ শুরু
আখাউড়ায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ন্যায্য মূল্যে কৃষকের বাড়ি থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। বৃহস্পতিবার সকাল  ১১ টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নেল সাতপাড়া গ্রামের মো. বারু মিয়া  নামে এক কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

কৃষকের বাড়ি থেকে প্রতি কেজি ৩৫ টাকা মূল্য ধরে ২৩৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

উপজেলা খাদ্য গুদামে  ধান ক্রয় কার্যক্রম প্রধান অতিথি থেকে উদ্ধোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী  হাসান পাটোয়ারী, উপজেলা  কৃষি কর্মকর্তা মো:  মাসুদ রানা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা বেগম, খাদ্য গুদাম কর্মকর্তা মো: ইউসুফ সবুজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান,, বিএনপি নেতা  মো: সোহাগ, প্রেসক্লাবের সভাপতি মো:শাহাদাত হোসেন লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি অধিদপ্তর এ আয়োজন করে।

সংশ্লিষ্টরা জানান, সরকারি নির্ধারিত মূল্যে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছেন।

আখাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাছলিমা বেগম বলেন এ মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩৮ মেট্রিক টন। প্রতি কেজি ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। প্রথম দিন দুই জন কৃষকের কাছ থেকে  ধান কেনা হয়। তিনি আরও বলেন উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত আমন ধান উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে এ ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তা ও সর্বোচ্চ ৩ মেঃ টন ধান বিক্রি করতে পারবেন। যে কোন কৃষক ধান সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি  ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। 'আগে আসলে আগে সরবরাহ' ভিত্তিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!