ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

ঈশ্বরদী (পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ২৩ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আহতরা হলেন: পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদীর সাঁড়া মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

স্থানীয়রা জানান, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এরই জেরে এক পক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনায় আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে প্রতিপক্ষ কারা এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!