ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

জেলা যুবদলের শীর্ষ দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

অভিযোগের সত্যতা না পাওয়ায়
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২৩ নভেম্বর ২০২৬
জেলা যুবদলের শীর্ষ দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার
জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন।

ঝালকাঠি জেলা যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। সোমবার (২৩নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থাগিতাদেশ প্রত্যাহার পাওয়া নেতৃদ্বয় হলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন। 


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭নভেম্বর ২০২৬, ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনকে যে অভিযোগের ভিত্তিতে দলীয় পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত দেয়া হয়েছিল, অভ্যন্তরীণ তদন্তে তার সত্যতা না পাওয়ায় দলীয় পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের স্বীয় পদে বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!