ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে বৃত্তি পরীক্ষায় ৩৩৬ শিক্ষার্থীর মেধার লড়াই

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ১৪ নভেম্বর ২০২৬
তজুমদ্দিনে বৃত্তি পরীক্ষায় ৩৩৬ শিক্ষার্থীর মেধার লড়াই
তজুমদ্দিনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ইউএনও মো. বনি আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার চাঁদপুর ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- তজুমদ্দিন রেসিডেন্সিয়াল একাডেমি, শম্ভুপুর মডেল একাডেমি, খাসেরহাট আইডিয়াল একাডেমি, ইকরা একাডেমি নতুন বাজার, ব্রাইট ফিউচার শায়ান একাডেমি ও মর্নিং সান একাডেমি।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ওসি (তদন্ত) সুশান্ত মালো, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ভোলা জেলার নির্বাহী সদস্য প্রভাষক মো. সামসুদ্দিন এবং উপজেলা সভাপতি মো. লোকমান হোসেন।

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মর্নিং সান একাডেমির পরিচালক সাইফুল ইসলাম সাকিব। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, প্রতিভার বিকাশ ও বৃত্তি অর্জনের সুযোগ সৃষ্টিতে এ আয়োজন নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী আয়োজকরা।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!