ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১২ নভেম্বর ২০২৬
ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ
'লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের আয়োজনে এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 

 মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা এক অনুষ্ঠিত হয়। 

স্বাগত বক্তব্য দেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. কামাল হোসেনের  সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক মো. আফতাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান, জয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোসা. পারুল বেগম, সাবেক ইউপি সদস্য মো. মাহামুদুল হাসান কচি, খন্দকার আজাদুর রহমান, পল্লী চিকিৎসক মো. আশিকুজ্‌জামান আজম, অভিভাবক সুমাইয়া আক্তার, মোসা. চায়না বেগম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি মুক্তি রানী কর, অভিভাবক প্রতিনিধি মো. উজ্জ্বল শেখ, জয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোল্যা মোশাররফ হোসেন কামরুল, মো. আরমান মিয়া, ম. লাভু মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ধীন বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ বছর এস এস সি নির্বাচনী পরীক্ষায় সাধারণ শাখা থেকে ৯০ জন এবং কারিগরি শাখা থেকে ৩৮ জন অংশ নেয়। বিদ্যালয়ের এস এস সি নির্বাচনী পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

ডেইলি-বাংলাদেশ/লোহাগড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!