ভৈরবে জাতীয় যুবশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন জাতীয় যুবশক্তির উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে জাতীয় যুবশক্তির ভৈরব উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. আব্দুর রব।
জাতীয় যুবশক্তি ভৈরব উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে জাকির হোসেন সোহেল আহ্বায়ক, শেখ মঈন উদ্দিন পরাগ সদস্য সচিব এবং হোসাইন আহমেদ মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জুবায়ের আলম, জেলা শাখার মুখ্য সংগঠক আলিমুল হক এবং সংগঠক রাইহান।
এ ছাড়া ভৈরব উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংগঠনের অন্যান্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। নতুন কমিটির মাধ্যমে ভৈরব উপজেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে জাতীয় যুবশক্তি ভৈরব উপজেলা শাখার সদস্য সচিব শেখ মঈন উদ্দিন পরাগ উপস্থিত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।