ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে এক টন সার উদ্ধার, জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ১৪ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে এক টন সার উদ্ধার, জরিমানা
শেরপুরের নালিতাবাড়ীতে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে উদ্ধার করা এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ম উপেক্ষা করে অন্য উপজেলায় বিক্রির অভিযোগে এক হাজার কেজি টিএসপি ও এমওপি সার উদ্ধার করেছে স্থানীয়রা। পরে এসব সার প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সার বিক্রেতা ও পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার বাইটকামারী হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধার করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে। বিক্রি থেকে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সার বিক্রেতা ও পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স আজিম ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এআর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!