ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কয়রায় ৬ জুয়াড়ি আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১৪ অক্টোবর ২০২৬
কয়রায় ৬ জুয়াড়ি আটক
কয়রায় আটককৃত ৬ জোয়াড়ি। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাগবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাগবা গ্রামের আব্বাস গাজীর ছেলে মো. জিয়ারুল ইসলাম (২২), একই গ্রামের মাসুদ সরদারের ছেলে জাহিদুল ইসলাম (২০), কেনা গাজীর ছেলে আব্দুল আলিম গাজী (২১), শহিদুল গাজীর ছেলে মো. আলী হোসেন,(২১), আয়ুব মোড়লের ছেলে সিফাত হোসাইন (২৪) ও নজরুল শেখের ছেলে  মো. জাকারিয়া শেখ (২৫)।

পুলিশ জানায়, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাশেদুল আলম জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!