ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কয়রায় আ'লীগ নেতা গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৫, ৬ অক্টোবর ২০২৬
কয়রায় আ'লীগ নেতা গ্রেপ্তার
কয়রায় নাশকতার মামলায় আটক আ’লীগ নেতা রেজাউল গাজী। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার উত্তর মদিনাবাদ  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেতা হলেন রেজাউল গাজী(৪৫)। তিনি কয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দলটির আরও ১৬০ থেকে ১৭০ জনকে।এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রেজাউল গাজী ১২ আগে আওয়ামলীগের রাজনীতি থেকে সরে এসেছেন। বর্তমানে তার কোন পদ পদবী নেই দাবি পরিবারের।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!