ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে চার পদক অর্জন করেছে সাতক্ষীরা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ৬ অক্টোবর ২০২৬
তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে চার পদক অর্জন করেছে সাতক্ষীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিন স্বর্ণ ও এক রৌপ্য পদক অর্জন করে সাফল্য পেয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব। রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্লাবটির চার প্রতিযোগীই পদক জয় করেন। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় ও মোহাম্মাদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।

কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে মো. জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ইমন গাজী রৌপ্য পদক জয় করেন। দলের কোচের দায়িত্বে ছিলেন আল ইমরান। চারজন প্রতিযোগী অংশ নিয়ে চারটি পদক অর্জন করায় ক্লাবটির এ সাফল্যকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ সাফল্যে খেলোয়াড় ও প্রশিক্ষকদের অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!