নালিতাবাড়ীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
‘একসাথে, আরও শক্তিশালী, জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মকর্তারা সমবেত হন। পরে সভাকক্ষে জলাতঙ্ক প্রতিরোধ ও সচেতনতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জুনায়েদ আব্দুল কাইয়ুম জলাতঙ্কের ঝুঁকি, প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
.png)
অনুষ্ঠানে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. ফাহাদ রহমান, ডেন্টাল সার্জন ডা. মো. মেহেদী হাসান শিবলী, ডা. সৌমিক পাল, নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত) হিমানী দিও, নার্সিং ইনচার্জ রোকসানা বেগম, ভায়া ইনচার্জ ম্যাডোনা রাকসাম তন্বী, এইচআই ইনচার্জ তাহমিনা হকসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের (হিমেল)।