ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানছড়িতে ৩৮ জন পেল স্বাস্থ্য প্রশিক্ষণের সনদ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পানছড়িতে ৩৮ জন পেল স্বাস্থ্য প্রশিক্ষণের সনদ
ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির পানছড়ি সেনা জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশুস্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পানছড়ি সাবজোনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মো. আশরাফুল কবির। প্রশিক্ষণ শেষে ৩৮ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেন তিনি।

Advertisement

তিন সপ্তাহের প্রশিক্ষণে গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশুর স্বাস্থ্য এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা তৈরিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা বলেন, পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।

তাদের মতে, এ ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকার মানুষের সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজনভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকলে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!