ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অটোরিকশার চালককে আটক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!