ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাড়া বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
ভাড়া বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা
তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় সানজিদা আক্তার (২৩) নামে এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এক যুবক সানজিদার ভাড়া বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে ওই যুবক সানজিদার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এবং কার সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Advertisement

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত তরুণীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!