ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গোয়ালের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিরাজগঞ্জে গোয়ালের তালা ভেঙে কৃষকের ৮ গরু চুরি
তারাশ থানা

সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের আটটি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের হায়দার আলীর বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত ২টার দিকে সংঘবদ্ধ চোরের দল কৃষক হায়দার আলীর গোয়ালঘরের তালা ভেঙে প্রবেশ করে। গোয়ালে থাকা আটটি গরু চুরি করে নিয়ে যায় তারা। সকালে গোয়ালে ঢুকে গরু না থেকে কান্নায় ভেঙে পড়েন কৃষক হায়দার।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।

গত মাসে উপজেলার তিনজন কৃষকের ১০টি গরু চুরির ঘটনায় ঘটে। গরু পালনকারী কৃষক ও খামারিদের মাঝে গরু চুরির আতঙ্ক বিরাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!