ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রিকসে প্রধানমন্ত্রীকে যথাযথ আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ব্রিকসে প্রধানমন্ত্রীকে যথাযথ আমন্ত্রণ জানানো হয়নি : স্পিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়, অংশীদার হওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। তবে ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের নীতিও এখনো স্পষ্ট নয়।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মধ্যে রিজার্ভেশন তৈরি হয়েছে। তবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান তারা। সম্পর্ক হতে হবে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এতে জনগণ দীর্ঘদিনের বঞ্চনা ও দুঃশাসন থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই/একেকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!