ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৯ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হৃদয় শেখ (২১), মো. ইব্রাহিম খাঁ, সুমি বেগম, কুদ্দুস মণ্ডল, বিলকিচ বেগম, মুক্তিরানী রায়, মো. আতাউর রহমান খোকন, মো. সোহেল মোল্লা ও মো. রাসেল শেখ।

থানা সূত্রে জানা যায়, আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সদর থানা-পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় নিজ নিজ এলাকা থেকে পরোয়ানাভুক্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। পরে তাদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!