ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ৩ বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৪, ৯ জানুয়ারি ২০২৫
রাজবাড়ীতে ৩ বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম উজানচর এলাকায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে সদর উপজেলার খানখানাপুর সম্রাট নগর বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছেন।

সাদ্দাম হোসেন গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া গ্রামের শাহাজান মোল্লার ছেলে।

Advertisement

বুধবার রাত ১০টার দি‌কে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন।

তিনি বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোধূলী পার্কের সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় বেড়িবাঁধের পাশে সাদ্দাম হোসেন নামে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করতে আসেন। ওই সময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে আবার সম্রাট নগর বাজার এলাকার দিকে চলে যান। তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় যায়।

এ সময় সাদ্দাম তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ সাদ্দামের নিজ পাইপের গুদাম ঘরে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও তিনটি ফাঁকা ম্যাগাজিন উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!