স্থানীয় সূত্রে জানা যায়, জেলা তাবলীগ জামাতের (মাওলানা সাদপন্থী) গ্রুপের উদ্যোগে সংগঠনের সভাপতি সুরা ফয়সাল ডা. নিয়াজ আহমেদ এর সভাপতিত্বে আম বয়ানের মাধ্যমে ৩ দিনব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা শুরু হয়।
ইজতেমায় রাজবাড়ী জেলা তাবলীগ জামাতের সুরা সদস্য ডা. রবিউল জাহান সরকার, মাওলানা মোহাম্মদ উল্লাহ (মুকিম, কাকরাইল মসজিদ), মাওলানা সফি (শুরা, যশোর মারকাজ মসজিদ) সহ ঢাকা থেকে আগত অন্যান্য মুরুব্বিসহ স্থানীয়রা উপস্থিত রয়েছেন।
.png)
আয়োজিত ইজতেমা আগামী ১৫ নভেম্বর আখেরি মোনাজাত এর মাধ্যমে শেষ হবে। ইজতেমায় ৯ জন ইন্দোনেশিয়া ও ৫ জন থাইল্যান্ডের নাগরিক অবস্থান করছেন। ইজতেমা উপলক্ষে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বিক নিরাপত্তায় তাবলীগ জামাতের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছেন।
তাবলীগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।