ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেল যুবকের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৪ আগস্ট ২০২৬
মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেল যুবকের
মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে মনির হোসেন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন

গাজীপুরের শ্রীপুরে মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে মনির হোসেন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার খুঁজেখানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মনির হোসেন ওই গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। তিনি আইসক্রিম ও ভাঙাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, নতুন ঘর নির্মাণের জন্য কয়েক দিন ধরে পুরনো মাটির ঘর ভাঙার কাজ চলছিল। শুক্রবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মনির হোসেনও কাজে অংশ নেন। একপর্যায়ে ঘরের একটি দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন তিনি।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মনির হোসেনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!