ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোয়ালখালীতে মুরগির ঘর থেকে মেছো বাঘ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ১৩ এপ্রিল ২০২৬
বোয়ালখালীতে মুরগির ঘর থেকে মেছো বাঘ উদ্ধার
উদ্ধার হওয়া মেছো বাঘ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগির ঘর থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগির ঘরে মেছো বাঘটি ঢুকে পড়েছিল। সেখান থেকে গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে বাঘটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, রোববার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকে পড়ে। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ দফতরের লোকজনকে মেছো বাঘটি উদ্ধার করার জন্য বলা হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!