ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৯

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১১ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৯
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম জেলায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার ও ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!