সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার হেলিপেট বাজার এলাকার একটি মসজিদসংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা ওই তরুণের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। পরে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মরদেহটি পানি থেকে উদ্ধার করেন।
.png)
এসআই রাকিব হোসেন জানান, ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর। স্থানীয় ব্যক্তিরা জানান, ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।