শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটে। সৌগত বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ঢাকায় কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত চুরি বা ডাকাতির উদ্দেশ্যে সাংবাদিক সৌগত বসুর গ্রামের বাড়ি মধুখালী উপজেলার ডুমাইনের বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে শ্যামলেন্দু ও তার স্ত্রী কাকলী বুস চিৎকার দিলে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে ও পিটিয়ে রেখে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
স্থানীয় ইউপি সদস্য জীবন কুমার মন্ডল জানান, রাতে হঠাৎ আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। সেখানে গিয়ে দেখে শ্যামলন্দ ও তার স্ত্রীকে কুপিয়ে এবং কাজের মেয়েটিকে মাথায় ও শরীরে আঘাত করা হয়েছে। তারা এসময় অজ্ঞান হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে হচ্ছে চুরি করতে ঢুকেছিল দুর্বৃত্তরা।
এদিকে, ফরিদপুর মেডিতেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমাসহ পুলিশের কর্মকর্তারা।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোহম্মাদ ইমরুল হাসান জানান, এটা আসলে ডাকাতির ঘটনা নয়। মূলত একটি চুরির ঘটনা। চোর চুরি করতে আসলে গৃহকর্তা তাদের দেখে ফেললে চিৎকার দেয়। এ সময় চোররা ওই পরিবারের লোকজনের ওপর হামলা করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।