ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মারধরের শিকার সাংবাদিক সাজ্জাদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ৮ জানুয়ারি ২০২৫
ফরিদপুরে মারধরের শিকার সাংবাদিক সাজ্জাদ
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে চ্যানেল এ-ওয়ান এর সাংবাদিক সাজ্জাদ হোসেন মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরস্থ সারদা সুন্দরী কলেজ রোডে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সাংবাদিক সাজ্জাদ হোসেনকে (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় আন্দোলনকারী ছিলেন) ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে সাংবাদিক জিল্লুর হোসেন রাসেল (বিটিভির ক্যামেরাম্যান ও দ্যা ডেইলি ট্রাইব্যুানালের বাংলা প্রতিবেদক) এবং তার সহযোগীরা মেরে আহত করেন। তিনি বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!