ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২৫ মার্চ ২০২৬
ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
আটককৃত গোলাম কবির। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক গোলাম কবিরকে আটক করেছে উত্তেজিত জনতা।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনের রেলগেট সংলগ্ন স্থানে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিন্টু। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুরুতর আহত অবস্থায় মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক গোলাম কবিরকে আটক করে। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

Advertisement

বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!