বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইজীবী এড ফজলুল হক।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- জামালপুর সদরের পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের পুত্র মো. ফারুক হোসেন, আলী আকবরের পুত্র মুনছুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র ফেরদৌস হোসেন।
.png)
অপরদিকে একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন।