ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মরিয়ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৮ জানুয়ারি ২০২৫
একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মরিয়ম
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে তিন শিশুর জন্ম দিয়েছেন মরিয়ম আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের কুমারশীল মোড় দি রেমেডি হাসপাতালে মরিয়ম আক্তার ১টি ছেলে ও ২টি মেয়ে সন্তানের জন্ম দেন। বর্তমানে প্রসূতি মা ও নবজাতকরা সুস্থ আছে।

হাসপাতালের গাইনি চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. খোকন দেবনাথ ওই নারীর সিজারিয়ান অপারেশন করেন।

মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রীয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী। 

Advertisement

গাইনি কনসালটেন্ট ড. গোপা পাল জানান, মরিয়ম প্রথমদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতেন। গত একমাস আগে প্রসূতি আমার কাছে চিকিৎসাসেবা নিতে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানতে পেরেছিলেন তার গর্ভে তিনটি শিশু আছে। পরে তাকে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাতে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে এই হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

হাসপাতালে আনার পর দেখা যায় পেটে শিশুগুলো নড়াচড়া কম করছে। তাই রাত সাড়ে ৭টার দিকে দ্রুত তাকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ২টি ফুটফুটে মেয়ে ও ১টি ছেলে সন্তান জন্ম হয়েছে।

তিনি আরো বলেন, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ৩০০ গ্রাম (ছেলে), ২ কেজি ১০০ গ্রাম (মেয়ে ) ও ২ কেজি (মেয়ে) ওজন নিয়ে জন্মগ্রহণ করে। প্রসূতি মা ও নবজাতকরা ভালো আছে। ওই দম্পতির ঘরে আগে আরো ১টি মেয়ে সন্তান আছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!