ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ প্রায় ১০ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সালাউদ্দিন, মো. রানা মিয়া, আবু রায়হান, গোলাপ মিয়া, বাদশা মিয়া, খোকন মিয়া, আমজাদ, জাহানারা ও জোসনা বেগম। এ ঘটনায় গুরুতর আহত সালাউদ্দিন ও রানাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পৌরশহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে শান্তিনগর ও শ্যামনগর এলাকার দু-দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় তুচ্ছ ঘটনায় দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন কমবেশি আহত হন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!