ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৃষ্টির প্রেমে পড়ে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায় 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৩০ ডিসেম্বর ২০২৪
বৃষ্টির প্রেমে পড়ে ইউক্রেনের যুবক ব্রাহ্মণবাড়িয়ায় 
বৃষ্টি আক্তারের সঙ্গে মোহাম্মদ। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রেমের টানে ইউক্রেনের এক যুবক বাংলাদেশে এসে এক নারীকে বিয়ে করেছেন। ১৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপির সীমান্তবর্তী কালাছড়া গ্রামে এসে এক নারীকে বিয়ে করেন। ইউক্রেনের নাগরিক অ্যান্দ্রো প্রকিপ নাম বদলে এখন মোহাম্মদ। বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপির সীমান্তবর্তী কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারকে।

জানা যায়, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউপির সীমান্তবর্তী কালাছড়া গ্রামের কামাল মিয়ার মেয়ে বৃষ্টি। বৃষ্টি এসএসসি পাস। অল্প অল্প ইংরেজি জানেন। বছর দুয়েক আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠান প্রকিপকে। পরে প্রকিপ রিকোয়েস্ট একসেপ্ট করেন। এর পর থেকে তাদের মধ্যে মেসেনজারে কথাবার্তা হয়। সেই কথাবার্তা থেকে তাদের মধ্যে প্রেমের শুরু। টানা দুই বছরের প্রেম তাদের। সেই প্রেমের টানে গত ১৯ ডিসেম্বর বেলজিয়াম থেকে বাংলাদেশে আসেন প্রকিপ। সেদিনই বিয়ে করেন বৃষ্টিকে। স্বামীর সঙ্গে নাম মিলিয়ে বৃষ্টির নাম এখন বৃষ্টি প্রকিপ। প্রকিপ ধর্ম পরিবর্তন করে নাম রাখেন মোহাম্মদ।

বৃষ্টি আক্তার জানান, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এই পরিচয় থেকে তাদের প্রেম। প্রেমের টানেই প্রকিপ বাংলাদেশে আসেন। প্রকিপকে পেয়ে তিনি বেশ খুশি। প্রকিপ শুরু থেকেই বলছিলেন বিয়ে করবেন। শেষ পর্যন্ত সে তার কথা রেখেছে। আমিও তার সঙ্গে চলে যেতে প্রসেস করছি। প্রকিপকে বিয়ে করতে পেরে খুব খুশি। সবার দোয়া চান তিনা।

প্রকিপ জানায়, তার বিয়ে করা দরকার ও সে মুসলিম হবে, এ দুটি বিষয় আকৃষ্ট করেছে তাকে। বৃষ্টিকে বিয়ে করতে পেরে সে খুব খুশি। বাংলাদেশ তার ভালো লাগছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার ফরহাদ আলী বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দম্পতিকে দেখতে দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!