ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় শত কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ১৯ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় শত কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ১শ’ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে জেলার কসবা ও সদর উপজেলায় পৃথক অভিযানে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সুরুজ মিয়া (৩৮) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মো. রহমত আলীর ছেলে ও মো. সানু মিয়া (৬০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকাল ৬টার দাকে পৃথক আরেক অভিযানে কসবা উপজেলার কাইয়ুমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সানু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও কসবা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!