নিহত মো. ফয়সাল মিয়া (২০) অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সিলেট অভিমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
.png)