ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

গাইবান্ধা শহরের স্টেশন রোডে পাল ম্যানশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. আজগর আলী নামে কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টিনের চালে কাজ করার সময় এগারো হাজার কেভি ভোল্টেজের তারে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের খোকা মিস্ত্রীর ছেলে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশনে ঘরের টিন লাগানোর কাজ করছিল আজগর আলী। কাজ করার সময় হঠাৎ ১১ হাজার কেভি ভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাল থেকে পড়ে যান। পরে তিনি ঘটনাস্থলে মারা যান।

Advertisement

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!