ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় জনসভা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৭, ৩ নভেম্বর ২০২৪
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় জনসভা
জনসভায় নেতারা। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য আর্মি (সেনাবাহিনী) রেটে রেশন সরবরাহের দাবিতে জনসভা করেছে বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন।

শনিবার (২ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক নওশাদুজ্জামান নওশাদের সভাপতিত্বে গাইবান্ধা জেলা শহরে পৌর পার্ক শহিদ মিনার প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সমন্বয়ক কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম, মঞ্জুর আলম মিঠু, সদস্য কেন্দ্রীয় পাঠচক্র ফোরামসহ অন্যান্য নেতারা। 

Advertisement

নেতারা বলেন, ছাত্র-জনতার গুরুত্বপূর্ণ লড়াই সংগ্রাম প্রায় এক হাজার মানুষের সরাসরি আত্মদান এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্ব বরনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। ফ্যাসিবাদী সরকার উৎখাত হলেও রাষ্ট্র ব্যবস্থা এখনো ফ্যাসিবাদী রয়ে গেছে। তাই রাষ্ট্রের নানা ক্ষেত্রে সংস্কারের কথা ফলাও করে প্রচার করলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনো ভাঙেনি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও কমেনি। এছাড়াও বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই। বন্ধ পাটকল ও চিনিকল খুলে দেওয়ার কোনো উদ্যোগ চোখে পড়ছে না এবং পরিবহনে চাঁদাবাজিও বন্ধ হয়নি। 

তারা আরো বলেন, সরকারি-বেসরকারি অফিসে ঘুষ-দুর্নীতি চলছেই। হাটের ইজারা আদায়ে জুলুম নির্যাতন পূর্বে যেমন ছিল তেমনি আছে। তাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তির আস্ফালন বৃদ্ধি পাচ্ছে, বিফল হলে চলবে না। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে, ছাত্র-জনতার লড়াইয়ের ফসল কতিপয় লুটেরা ও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হাতে চলে না যায় সেজন্য জনসাধারণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!