ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত 

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ২৪ অক্টোবর ২০২৪
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত 
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দামেদরপুর পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম দামেদরপুর পূর্বপাড়া গ্রামের আব্দুস সুবহানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে দামেদরপুর পূর্বপাড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় জোবেদা বেগম তার ছোট নাতিকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়, এতে তিনি সড়কে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তিনি মারা যান।

Advertisement

ঘটনার পরপরই স্থানীয় জনতা মোটরসাইকেলসহ ওই চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

বিষয়টি নিশ্চিত করে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ কবীর প্রধান বলেন, দুর্ঘটনার পর যুবকদের আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু ইকবাল পাশা জানান, আটক যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!