ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ওপর কেক কাটলো গাইবান্ধা ছাত্রলীগ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৪, ৪ জানুয়ারি ২০২৫
মোটরসাইকেলের ওপর কেক কাটলো গাইবান্ধা ছাত্রলীগ
মোটরসাইকেলের ওপর কেক কাটলো ছাত্রলীগ। ছবি: ডেইলি বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় মোটরসাইকেলের ওপর রেখে কেক কেটেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে উক্ত সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের নেতৃত্বে এই কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

উল্লেখ্য, গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি ২০২১ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!