ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় মসলা কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় মসলা কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরের মাদলা কাজীপাড়ায় ‘আরএসি ইন্ডাস্ট্রি’ নামক একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দেখা যায়, ওই কারখানায় ক্ষতিকর টেক্সটাইল রঙ মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করা হচ্ছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা মরিচ ও নষ্ট হলুদ ব্যবহার করে মসলা উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে আনুমানিক পাঁচ কেজি হলুদ রঙ এবং দেড় কেজি লাল রঙ জব্দ করা হয়, যা মূলত ইন্ডাস্ট্রিয়াল রঙ এবং খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

Advertisement

এসব অপরাধে দোষ স্বীকার করার ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আরএসি ইন্ডাস্ট্রিজকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৫ ধারায় তিন লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত অনিরাপদ খাদ্য ও উপকরণগুলো বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল মিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!