ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ার ধুনটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ৫ ডিসেম্বর ২০২৪
বগুড়ার ধুনটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিবারের ন্যায় এ বছরও বগুড়ার ধুনটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে বিশাল মাঠে আম বয়ানের মধ্যদিয়ে ভোর হতে ৪৬তম এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৃহস্পতিবার জোহর নামাজ শেষে ইজতেমা ময়দানে স্থানীয় এক মৃতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা থেকে আগত কাকরাইল মসজিদের মেহমান মাওলানা মুফতি রেজাউল করিম উদ্বোধনী বয়ান পেশ করেন। ইজতেমায় ক্রমন্বয়ে বয়ান পেশ করবেন আরব জামাতের মাও. ইউছুব সাহেব, হাজী আ. ছামাদ ও মাও. আ. রহমান। এছাড়াও প্রতিদিন ওয়াক্ত নামাজ শেষে বিভিন্ন দেশ ও বিদেশ হতে আগত মেহমানরা সমাবেত মুসল্লি ভাইদের উদ্দেশে কোরআন হাদিসের আলোকে দ্বীনি বয়ান পেশ করবেন। অন্যান্য বারের মতো ইজতেমা ময়দানে দূর-দূরান্ত থেকে এবারও হাজার হাজার মেহমান উপস্থিত হয়েছেন।

মেহমানরা তাদের সঙ্গে আনা প্রয়োজনীয় জিনিসপত্রসহ নিজ নিজ তাবুতে অবস্থান নিয়েছেন। ইজতেমা উপলক্ষে অনেক স্থানীয় দোকানিরা পাশেই শীতের কাপড়, খাবার হোটেল, টুপি, আতর ও কোরআন হাদিসের বইসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান নিয়ে বসেছেন।

Advertisement

ইজতেমা আয়োজক কমিটি জানায়, ইজতেমায় আসা তাবলীগ জামাতের সাথী ভাইদের সব সুবিধার জন্য কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও সৌদি আরব, মালয়েশিয়া, মরক্কসহ দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এ ইজতেমা ময়দানে থেকে তাবলীগের সাথী ভাইয়েরা জামাত গঠন শেষে দেশব্যাপী দাওয়াত পৌঁছে দিয়ে রাজধানীর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার শরিক হবেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, সরুগ্রাম বিশ্ব ইজতেমা ময়দানে একটি ভ্রাম্যমাণ পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি। ইজতেমা ঘিরে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকের পুলিশ (ডিএসবি) মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা পুলিশের নজরদারিতে রয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইজতেমার আশেপাশে মানুষ চলাচলের জন্য ধুলাবালির হয়, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস টিমকে পানি ছিটিয়ে দিতে বলা হয়েছে। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শন করেছি। ইজতেমা ময়দান সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!