ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৫ বিক্রেতাকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১৯ নভেম্বর ২০২৪
বগুড়ায় ৫ বিক্রেতাকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ধুনট বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

ধুনটের ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, দুপুরে ধুনট বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের পাঁচ বিক্রেতাকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!