মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর দাস জানান, পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধ দোকান থাকার কারণে কলেজ মোড় চত্বরে যানজট সৃষ্টি হয়। এগুলো তুলে নেয়ার জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা থেকে মাইকে ঘোষণা করা হয়। সরকারি নোটিশ না মানার জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার, বিউটি ইলেকট্রনিক্স হাউজকে ৪ হাজার টাকা, মির্জা ইলেক্ট্রনিক্সকে ৪ হাজার টাকা, মেসার্স রহমান ট্রেডার্সকে ২ হাজার টাকা, সামিরা ইলেকট্রনিক্সকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
.png)
অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা বিষয়ে কিশোর কুমার দাস বলেন, ফুটপাত দখলমুক্ত করে যানচলাচল নিরসনের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।