ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় সাবেক পৌর মেয়র অস্ত্রসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ৪ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় সাবেক পৌর মেয়র অস্ত্রসহ গ্রেফতার
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু -ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেফতার করা হয়।

সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, গ্রেফতারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাঁসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!