ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৬, ২৬ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় অনলাইন প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় ফেসবুক আইডি হ্যাকিং ও অনলাইন প্রতারণা চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। মঙ্গলবার তাদেরকে রংপুর মেট্রোপলিটন এলাকার পৃথক স্থান থেকে আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মেট্রো এলাকার পরশরাম থাননর বুড়াইল বাজার এলাকার মোখলেছার রহমানের ছেলে মো. নাঈমুল ইসলাম নাঈম (১৯), একই থানার আমাশুকুকরুল গ্রামের মুক্তার রহমান কাজলের ছেলে মো. আবরার গালিব (২০)।

বুধবার বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেসবিফ্রিং পিবিআই পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম এসব তথ্য জানান। তারা পেশাদার ফেসবুক হ্যাকার এবং প্রতারক।

Advertisement

পুলিশ সুপার আরও জানান, চলতি মাসের ২১ ডিসেম্বরে এক নারী বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন তার ফেসবুক হ্যাক এবং প্রতারণার করার অভিযোগে। মামলাটি তদন্তের জন্য বগুড়া পিবিআইয়ে পাঠানো হয়। মামলাটি এসআই নাজমুল হকের নেতৃত্বে তদন্ত করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা অভিযোগ স্বীকার করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!