ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনসংযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ৯ জানুয়ারি ২০২৫
ময়মনসিংহে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে জনসংযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ জেলায় ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জনগণকে সচেতন করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ কর্মসূচি পরিচালনা করে।

বুধবার রাত ৯টায় ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শহরস্থ টাউন হল মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আলী আহমদ।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন, সমন্বয়ক তারেক হসেন, সমন্বয়ক ফুয়াদ হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!