ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৩, ৭ জানুয়ারি ২০২৫
ভালুকায় শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
তাফরিদ কটন মিলসের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন ভরাডোবা এলাকায় তাফরিদ কটন মিলসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাফরিদ কটন মিলসের শ্রমিক ছাঁটাই জনিত অসন্তোষ ও ছাঁটাইকৃত শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে শিল্প পুলিশের কর্মকর্তা এসপি ফখরুজ্জামান জুয়েলের উপস্থিতিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে তাফরিদ কটন মিলস এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!