ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ৬ জানুয়ারি ২০২৫
ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহ জেলাধীন ঈশ্বরগঞ্জ উপজেলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের ২ কর্মীসহ তিনজনকে সন্ত্রাস বিরোধী আইনে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ হাসান নয়ন ও উপজেলা যুবলীগের সদস্য আরাফাত অভি। তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, ঈশ্বরগঞ্জ থানার এসআই মো. আবু রায়হান বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করেন।

Advertisement

মামলার এজহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী রেল স্টেশনের প্ল্যাটফর্মের উপর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ সরকার বিরোধী স্লোগান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযানে গেলে আসামিরা পালিয়ে যায়। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!