বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ সদরস্থ আল কারীম কমপ্লেক্স দিঘারকান্দা বাইপাসে নগর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে নগর সম্মেলন অনুষ্ঠিত হয়।
.png)
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি নুর মুহাম্মাদ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সরোয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।